এখন
থেকে তৃতীয় পক্ষের উইজেটের কথা ভুলে যান। সম্প্রতি সার্চ জায়ান্ট গুগল
নতুন সার্চ অ্যাপ নিয়ে এসেছে যেখানে অ্যান্ড্রয়েড ললিপপ ডিভাইসে আপনার
ভয়েস দিয়ে নিয়ন্ত্রন করা যাবে। ওয়াই-ফাই, ব্লুটুথ এবং ফ্ল্যাশলাইট টগল
করা যাবে ভয়েসের মাধ্যমে।
এবার দেখে নেয়া যাক কিভাবে এই ভয়েস নিয়ন্ত্রন করা যায়
- অ্যাপের সার্চ বাটনে ‘OK, Google’ কমান্ড দিতে হবে।
- এরপরের ধাপ শুধুমাত্র সার্ভিসে প্রশ্ন করা।
- উদাহরণস্বরূপ ‘OK, Google, turn on Bluetooth’ কমান্ড দিলে ব্লুটুথ টগল হবে।
এখানে
একটি গুগল কার্ড শো করবে যেখান থেকে টগলের অপশন থাকবে। ভুল করে কমান্ড
দিলে কার্ডে ট্যাপ করে তা পরিবর্তন করা যাবে। আর ভলিউম অন থাকলে আপনি যে
কথাটি বলেছেন তা কাজ করছে কিনা তা শোনা যাবে।